ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির জন্য সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন করেছিলেন। সেই সঙ্গে যাদেরমাস্ক নেই তাদেরকে মাস্ক কিনে দেওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের গোহালমারা বাজারে ও হাটে রবিবার প্রায় দুই হাজার মানুষের হাতে বিনামূল্যে মাস্ক তুলে দিলেন গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিংও সহ-সভাপতি কালিপদ সুর।
রবিবার গোয়ালমারা বাজারে ও হাটে গিয়ে কালিপদ সুর ও হিমসাগর সিং হাটে অবাজারে মানুষের হাতেমাস্ক তুলে দেন। কালিপদ সুর বলেন আগামী দিনে এভাবেই তারা মানুষের হাতে মাস্ক,সাবান ও স্যানিটাইজার তুলে দেবেন। মূলত যাদের মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে দুর্গা পুজো তাই দুর্গাপূজার সময় যাদের মাস্ক থাকবেনা তাদেরকে মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। এর আগেও কালিপদসুরের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাস্ক,সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়। তাই কালিপদসুরের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা তৃণমূল কংগ্রেস এর নেতা কালিপদ সুরকে স্বাগত জানান।

Comments
Post a Comment