প্রধানমন্ত্রী মোদীর পিএস হিসাবে নিযুক্ত হলেন IFS বিবেক কুমার



ভারতীয় বন পরিষেবা (IFS) অফিসার বিবেক কুমারকে ২১ মে শনিবার যুগ্ম সচিব স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব (PS) হিসাবে নিযুক্ত করা হয়েছে৷ মন্ত্রিসভার নিয়োগ কমিটি বিবেক কুমারকে মোদীর পিএস হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।

কর্মী ও প্রশিক্ষণ বিভাগ থেকে বলেন "মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি বিবেক কুমার IFS (২০০৪) কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব স্তরে বেতন ম্যাট্রিক্সের ১৪ লেভেলে বেতন সহ প্রধানমন্ত্রীর পিএস হিসাবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।"  

বিবেক কুমার ২০০৪ ব্যাচের একজন IFS অফিসার। যিনি ২০১৪ সালে প্রধানমন্ত্রীর অফিসে ডেপুটি সেক্রেটারি হিসেবে যোগদান করেছিলেন। তিনি আইআইটি বোম্বে থেকে রাসায়নিক প্রকৌশলে বি.টেক সম্পন্ন করেছেন এবং কূটনৈতিক পদে কাজ করেছেন।  


Comments