কলকাতার রাজপথে মহিলাদের ওপর অ্যাসিড হামলা






কলকাতার রাজপথে মহিলাদের ওপর অ্যাসিড হামলা

ফের কলকাতা শহরে অ্যাসিড হামলা ।চলন্ত ট্যাক্সী থেকে ছুটে এলো বোতল ভর্তি এসিড। আহত বেশকয়েক পথচলতি মহিলা ।ঘটনাটি পন্ডিতিয়া রোডের ।

রবিবার রাত 9 টা নাগাত চলন্ত ট্যাক্সী থেকে বেশ কয়েকজন মহিলাকে লক্ষ করে অ্যাসিড ছোড়ে 3 থেকে 4 জন যুবক, অ্যাসিড কারোর হাত কারোর মুখে গলায় গিয়ে লাগে । চামড়া জ্বলতে থাকে। মহিলাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই আক্রান্ত মহিলাদের । এর পরেই আবার হরিসমুখার্জি রোডে হামলাকারী ট্যাক্সীটি কে এলাকা বাসীরা দেখতে পেলে ধরে ফেলে। তখন গাড়িতে খালি ড্রাইভার ছিল ,এলাকা বাসীরা ড্রাইভার কে গাড়ি থেকে টেনে নামাতেই হাতে কামড়ে পালিয়ে যায় , উত্তেজিত জনতা গাড়িটিকে ভাংচুর ও করে । কালীঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে বাজেয়াপ্ত করে ,হরিসমুখার্জি রোড থেকে , পুলিশ সূত্রে খবর ড্রাইভার এর নাম রিকি ,এর নামে এর আগেও অনেকে অভিযোগ রয়েছে , গাড়িতে কারা কারা ছিল কেনই বা হামলা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Comments