বৃদ্ধাকে ধর্ষণ করে খুন !
৬৭ বছরের এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো কিছু নেশাগ্রস্থ যুবকের বিরুদ্ধে।মঙ্গলবার সকালে মমতা ভট্টাচার্য নামের ওই বৃদ্ধার বাড়ী থেকে তার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নদীয়ার রানাঘাটে।সূত্রের খবর,রানাঘাট থানার কুপার্স ক্যাম্প RIC কলোনি এলাকায় রেল লাইনের পাশের একটি বাড়িতে একাই থাকতেন মমতা ভট্টাচার্য নামের ওই বৃদ্ধা।
অভিযোগ,সোমবার রাতে কিছু হেরোইন এর নেশাগ্রস্থ যুবক রাতের বেলা ওই বৃদ্ধার বাড়িতে বসে হেরোইন এর নেশা করছিল।অভিযোগ,সেই নেশাগ্রস্থ যুবক দের বাড়ী থেকে চলে যেতে বলে।অভিযোগ,বাড়ী থেকে চলে যেতে বলায় ওই নেশা গ্রস্থ যুবকেরা ওই বৃদ্ধার ওপর চড়াও হয় ও যৌন নির্যাতন করে।অভিযোগ,পরে প্রমান লোপাটের জন্য ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে।মঙ্গলবার সকালে মমতাদেবীর মেয়ে মায়ের খোঁজ নিতে এলে মৃতদেহ দেখতে পান।পরে থানায় খবর দিলে কুপার্স ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।নেশাগ্রস্থ দুষ্কৃতীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Comments
Post a Comment