হামলায় জখম তৃণমূল কর্মী






গভীর রাতে ফের তৃনমূল কর্মীদের ওপর হামলা চালালো দুষ্কৃতীরা। হামলার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত ১ মহিলা সহ চার জন তৃনমূল কর্মী। রবিবার রাতে মুর্শিদাবাদে রেজিনগর থানার কাশিপুর এলাকার ঘটনা। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত ব্যক্তিরা এখনো অধরা।
জানা গিয়েছে- এদিন রাতে দলীয় কার্যালয় থেকে মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃনমূল কর্মীদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। তবে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা এখনো অধরা বলে- সূত্রের খবর।

Comments