বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি



কোচবিহার দুই নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিংগিমারি এলাকায় বিজেপি কর্মী সাগর দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত সাগর দাস ও সাগর দাসের আট বছরের মেয়ে। 


সেই সময় বাড়িতে উপস্থিত বিজেপি যুব মোর্চার মন্ডল পর্যবেক্ষক কৌশিক অধিকারি ও অন্য এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ সাগর দাসের বাড়িতে বৈঠক শেষ করে যখন বেড়িয়ে যাচ্ছিলেন কৌশিক অধিকারি সেই সময় বোমাবাজি করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত হয় চার জন। বর্তমানে আহতরা কোচবিহার এমজে এন হাসপাতালে চিকিৎসাধীন। যদিও বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাঁদের দাবি বাড়িতে বোমা বানাচ্ছলেন বিজেপি কর্মীরা সেই সময় এই বিস্ফোরণ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

Comments