দূস্কৃতীদের গুলিতে নিহত এক বিজেপি কর্মী



দূস্কৃতীদের গুলিতে নিহত এক বিজেপি কর্মী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ধনিয়াবস্তি এলাকায়। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই বিজেপি কর্মীর নাম মহম্মদ আমিরুল(২৫)। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ২২ নাম্বার পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ইতি বেগমের বাড়িতে গিয়ে ছিলেন ওই বিজেপি কর্মী আমিরুল। বাড়ি থেকে  বের হবার সময় আচমকায় মোটর বাইকে করে আসা দূস্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে মাটিতে পরে যায় আমিরুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Comments