ধর্ম নিয়েও বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক



এদিন ধর্ম নিয়েও বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দোপাধ্যায়।বিজেপির ধর্ম কালচার নিয়ে নদিয়ার ধুবুলিয়া দেশবন্ধু স্কুলের মাঠে বলেন,আজ ভিন রাজ্যের একটি কালচারকে জোর জবরদস্তি আমাদের ওপর চাপিয়ে দেবার চেষ্টা হচ্ছে।অন্যান্য রাজ্যেও বিভিন্ন কালচার ও রয়েছে।আমরা আমাদের রাজ্যে ১০ দিন ধরে মহালয়া থেকে দুর্গাপূজা করি।আমরা আমাদের রাজ্যে তিনদিন ধরে কালীপূজা করি আমাদের রাজ্যে অন্নপূর্ণা পূজা করি শিবের গাজন করি চড়কের মেলা করি এটা আমাদের সংস্কৃতি।

আমরা ঈদ করি ইদুজ্জহা করি এটা আমাদের সংস্কৃতি।ঠিক বোম্বে মহারাষ্ট্রে ১০ দিন ধরে গনেশ পুজো হয় ঠিক তেমনি বিহার বা উত্তর প্রদেশে হনুমান জয়ন্তী হয়২০১৪ সালের আগে এ ভাবে রাম নবমী পালন করতে দেখেনি কেউ।বিজেপিকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, যদি বাপের ব্যাটা হও উত্তর প্রদেশে গিয়ে ১০ দিন দুর্গাপূজা করে দেখাও।যদি বাপের ব্যাটা হও মহারাষ্ট্রে গিয়ে তিনদিন কালীপূজা করে দেখাও যদি বাপের ব্যাটা হও মধ্যপ্রদেশে ঘটা করে মহালয়া থেকে সব অনুষ্ঠান করে দেখাও।হিন্দু ধর্মের জন্য কতটা করতে পারো আমরা দেখবো।মোদি সরকারের আঁধার নীতির সমালোচনা করে বলেন ভারত বর্ষে থাকতে গেলে আধার নাও আর ভারত বর্ষের বাইরে পালাতে হলে ধার নাও।সারদা প্রসঙ্গ টেনে সাংসদ বলেন,২১০০ কোটি টাকা মেরে সুদীপ্ত সেন যদি জেলে থাকে তার সাথে একই মঞ্চে মঞ্চ ভাগ করে মদন মিত্র যদি জেলে থাকতে পারে তাহলে ১২০০০ কোটি টাকা মেরে দিয়ে গেছে নীরব মোদি ১০,০০০কোটি টাকা মেরে দিয়ে গেছে বিজয় মালিয়া তাদের সাথে একই মঞ্চে থেকে বিজেপির নেতারা কেন জেলে যাবে না।এদিন অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, মন্ত্রী অবনী মোহন জোয়ারদার, জেলা সভাপতি গৌরি শঙ্কর দত্ত প্রমূখ।

Comments