মন্ত্রীরা প্রচারে






ভোটের দিনক্ষন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা প্রচারে বিমুখ হন নি।আর ভোটের প্রচারে তাই ছুটির দিনে বিকালে হুগলির পুরশুড়ার সোদপুর থেকে পুরশুড়া চৌমাথা মোড় পর্যন্ত প্রথম দফায় একটি বিশালাকারে মোটর বাইক র‍্যালী করা হয়।যে র‍্যালীর নেতৃত্বে ছিলেন মন্ত্রী তথা হুগলির তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এছাড়াও হাজির ছিলেন  মন্ত্রী তপন দাশগুপ্ত,মন্ত্রী অসীমা পাত্র,আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার,প্রবীর ঘোষাল, গোঘাট পুরশুড়া, খানাকুল বিধায়ক সহ একাধিক নেতৃত্ব।রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ অরূপ বিশ্বাস রা তাদের মিছিল শুরু করেন। গোটা আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে বহু কর্মী ও সমর্থক যোগ দিয়েছিলেন এই মিছিলে।
প্রথম দফায় সোদপুর থেকে পুরশুড়া পর্যন্ত এই মিছিল হয়।পরে দ্বিতীয় দফায় তারকেশ্বর পর্যন্ত মিছিল যায়।

Comments