ছেলেকে গলা টিপে খুন করল বাবা !



ছেলেকে গলা টিপে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। মুর্শিদাবাদে ডোমকল থানার জোড়গাছা মালতিপুর গ্রামের ঘটনা। স্বামী- স্ত্রীর তিক্ত সম্পর্কের জেরেই খুন হতে হল বছর আটেকের সাজিব মন্ডল কে। 

জানা গিয়েছে- মৃত সাজিব মন্ডল মাকে ছেড়ে তার বাবার সাথে অন্যত্র থাকতে না চাওয়ায় শুক্রবার জোর করে সাজিবকে বাড়িতে নিয়ে যায় তার বাবা। এর পরেই সাজিবকে গলা টিপে খুন করে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। অনেক খোজাখুজির পর সোমবার এলাকার এক পুকুর থেকে উদ্ধার হয় সাজিবের মৃতদেহ। এই ঘটনায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে সাজিবের মা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

Comments