পঞ্চায়েত নির্বাচনের প্রাকমুহুর্তে যখন শাসক দল তৃণমূল মা-মাটি-মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নকে হাতিয়ার করে পঞ্চায়েত বৈতরণী পার করবার চেষ্টা করছে, ঠিক সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর চৌপতি এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে শোভাযাত্রার পর মঞ্চে ওঠেন দীলিপবাবু। এরপর প্রথমে দলের পক্ষ থেকে বিজেপি সংখ্যালঘু নেত্রী মাহফুজা খাতুন বক্তব্য রাখেন। তারপর বিজেপি জেলা সভাপতি সরকার বিজেপি জেলা পরিষদ প্রার্থী বিধান সরকার ও অঞ্জলি বাস্কের সমর্থনে ভোট প্রচার করেন।
এরপর তিনি তৃণমূলের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে সরব হন। শেষে এদিনের পথসভার মুখ্য বক্তা দিলীপ ঘোষ বক্তব্য রাখেন। বক্তব্যে শুরু থেকেই তীব্র আক্রমণ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তিনি করেন। 2011 সালে মমতা আসবার পর রাজ্যবাসী উন্নয়ন দেখতে চেয়েছিল, কিন্তু রাজ্যে কোন উন্নয়ন হয়নি বরং রাজ্যবাসী বিশেষত রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন দীলিপবাবু।
এরপর দীলিপবাবু বলেন ,তৃণমূল সরকার রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে কিছুই করেনি, ভারতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পশ্চিমবঙ্গে রয়েছে সংখ্যালঘুরা। গুজরাটে ভারতের মধ্যে চেয়ে ভালো রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট লুটের চেষ্টা করলে তা রুখে প্রতিবাদ-প্রতিরোধ করবার ও কড়া হাতে মোকাবেলা করবার নিদান দেন দীলিপবাবু।তিনি দলীয় কর্মী-সমর্থকদের কাঁচা বাঁশের লাঠি নিয়ে বুধ পাহারা দেবার নিদান দেন. এদিনের নির্বাচনী সভায় এছাড়া উপস্থিত ছিলেন, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সহ-সভাপতি মনোস সরকার, জেলা নেতা গোপাল সেন সহ স্থানীয় নেতৃত্ব। এদিনের জনসভায় কর্মী-সমর্থকদের ভিড় ছিল
চোখে পড়ার মতো.

Comments
Post a Comment