Skip to main content
বাড়ির সামনে মদ-গাঁজার আসরের প্রতিবাদ করায় এক মহিলার কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল ৫ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে ইংরেজবাজার থানার যদুপুর লিচুপাড়া এলাকায়। মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় আরও দুইজন। তিনজনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজ বাজার থানায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তরা হলেন শেফালী বিবি(৩২), জাহিরন বিবি(২৮) এবং সাজ্জাদ আলী(৫৫)। আক্রান্ত মহিলার স্বামী সিদ্দিল হক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে বাড়ির সামনে মদ-গাঁজার আসর বসে। বহিরাগতরাও ওই আসরে যোগ দেন। এই ঘটনার প্রতিবাদ করতেই ৫ জন শেফালী বিবির উপর চড়াও হয়। মারধোর করে তার বা কানের দুল ছিঁড়ে নেয় অভিযুক্তরা বলে অভিযোগ। মহিলাকে বাঁচাতে গেলে অভিযুক্তদের হাতে আক্রান্ত হয় মহিলার ভাসুর এবং ননদ। সারিউল সেখ, নয়ন সেখ,খালেদ সেখ সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজ বাজার থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Comments
Post a Comment