দিনে দুপুরে গুলি করে হত্যা

দিনে দুপুরে প্রকাশ্য আলোয় লোকজনের সামনে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করল কুখ্যাত দুষ্কৃতি দীপক সাউ। ঘটনাটি ঘটে দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গ্যারেজের কাছে পেট্রোল পাম্পের সামনে। মৃত ব্যাক্তির নাম বিষ্ণু থাপা। ঘটনায় জখম হয়েছেন আরো এক ব্যাক্তি।


জানা গেছে, ওই পেট্রোল পাম্পের সামনে একটি পার্কিং জোন রয়েছে যা দুর্গাপুর নগর নিগম দ্বারা অনুমোদিত। সেই পার্কিং জোনটি যে পার্কিং জোনটি চালানোর দায়িত্বে ছিলেন বিষ্ণু থাপা। স্থানীয় সুত্রের খবর, কুখ্যাত তোলাবাজ দীপক সাউ এই বিষ্ণু থাপার কাছে দিন কয়েক আগে তোলা চায়। কিন্তু তা দিতে অস্বীকার করায় খুন হতে হলো বিষ্ণু থাপাকে বলে অভিযোগ। সাথে জানা গেছে, বিষয়টি নিয়ে গতকাল কোকওভেন থানায় দীপক সাউয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিষ্ণু। এরপরেই আজ সকালে আনুমানিক ১০টা ৩০নাগাদ পেট্রোল পাম্পের সামনে বিষ্ণুর মাথা লক্ষ্য করে গুলি চালায় দীপক। সাথে বিপুল সেখ নামে আরো এক ব্যাক্তিরও হাতে গুলি লাগে বলে জানা গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষ্ণুর। গুলি চালানোর পরেই বিষ্ণুর স্কুটি নিয়েই চম্পট দেয় দীপক। এদিকে আহত বিপুলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি। আসেন কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
প্রসঙ্গতঃ কুখ্যাত দুষ্কৃতি এই দীপক সাউ এলাকায় একজন তোলাবাজ হিসেবেই পরিচিত। ২০১৬এর ২৩অক্টোবর রাত ১০টা ৩০ নাগাদ এসবিএসটিসি গ্যারেজ সংলগ্ন ওই পেট্রোল পাম্পের মালিকের ট্রাকের চালককে খুন করার অভিযোগ গ্রেপ্তার হয়েছিল দীপক সাউ। তারপর সে জামিনে ছাড়া পায়। সেই ঘটনা নিয়েও বিস্তর সমালোচনা হয়েছিল শহর জুড়ে।
আজ ফের দীপক সাউয়ের দৌরাত্ম্যের শিকার হলেন এই শহরেরই এক দুই ব্যাক্তি। স্বভাবতই ফের প্রশ্নের মুখে শহরবাসীর নিরাপত্তা। 
x

Comments