মহিলা
যাত্রীদের পাশে আরপিএফ
মহিলা
যাত্রীদের একশো শতাংশ সুরক্ষিত করতে বালুরঘাট স্টেশনে নামল আরপিএফ। মঙ্গলবার সকালে
বালুরঘাট রেল স্টেশনে ট্রেনের মহিলা
যাত্রী সাধারনদের যাত্রাকালিন সুরক্ষিত
করতে রেলওয়ে প্রটেকশন ফোর্স তাদের সচেতন
শুরু করে। পাশাপাশি ট্রেনে সফর করার সময় মহিলা যাত্রীদের মধ্যে তাদের টোলফ্রি ফোন
নাম্বার ১৮২ বিলি করে তাদের সুরক্ষা সম্বন্ধে সচেতনতা করে আরপিএফ জওয়ানরা।রেলওয়ে
প্রটেকশন ফোর্স এর তরফে মহিলা যাত্রী সাধারনকে তাদের টোল ফ্রি ফোন নম্বর বিলি করে
জানিয়ে বলা হয় তাদের ট্রেনে সফরকালে যে কোন সুরক্ষার প্রয়োজন হলে তারা এই টোল ফ্রি
নাম্বারে ফোন করলেই রেলওয়ে প্রটেকশন ফোর্সের জওয়ানরা তাদের সাহায্যের জন্য তাদের কাছে
পৌঁছে সব রকম বিপদ থেকে সুরক্ষিত করবেন। আরপিএফের তরফ থেকে ট্রেনে যাত্রা কালিন
সুরক্ষার আশ্বাস পাওয়ায় খুশি বালুরঘাট
থেকে ট্রেনে সফর করা মহিলা যাত্রী সাধারন।
অপরদিকে
রেলওয়ে প্রটেকশন ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে,
বালুরঘাট স্টেশন থেকে যাত্রা করা
ট্রেনে মহিলা যাত্রীদের সুরিক্ষিত করার এই সচেতনতা শিবির দুই দিন ধরে চালানো হবে। যাতে তারা এ
সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে আরও সুনিশ্চিন্ত ভাবে ট্রেন যাতায়াত করতে পারেন।

Comments
Post a Comment