নির্বাচনের আগে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ দক্ষিণ
দিনাজপুরে। নির্বাচনী প্রচারের বেরিয়ে গোষ্ঠী সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ ১০-১২
জন। আহতদের বালুরঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার ঘটনা
ঘটে বালুরঘাট শহরের সন্ন্যাসীতলা এলাকায়।
ঘটনায় তৃণমূলের একপক্ষ বালুরঘাট থানায়
লিখিত অভিযোগ দায়ের করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক পক্ষই আরেক পক্ষের
উপর অভিযোগ তুলেছে।জানা গেছে, এদিন সকালে দলীয়
প্রার্থীদের হয়ে ভোট প্রচারে যাচ্ছিলেন বালুরঘাট শহরের তৃণমূল যুব কংগ্রেস নেতা
বাবুন শর্মার নেতৃত্বে বেশ কয়েকজন। তারা বালুরঘাট পাওয়ার হাউস এলাকার সন্ন্যাসীতলা
দিয়ে যাওয়ার কথা ছিল বালুরঘাটের অমৃতখন্ড এলাকায় জেলা পরিষদের প্রার্থী বিশ্বনাথ
পাহানের হয়ে ভোট প্রচারে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আইএনটিটিইউসির প্রাক্তন
জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল ও তার অনুগামীরা। অভিযোগ, সেই সময় মজিরুদ্দিন মণ্ডল তাদের দেখে কটাক্ষ করে। এর প্রতিবাদ করলে হাসুয়া, লোহার রড দিয়ে তাদের উপর হামলা চালায় অভিযুক্তরা। এদিকে হামলার প্রতিরোধ করে
অপর গোষ্ঠীও। ঘটনায় দুই পক্ষের বেশ ১০-১২ জন আহত।


Comments
Post a Comment