সিপিএমের ৩৪ বছরের দূর্নীতি দিদি ৬ বছরেই ভেঙ্গে দিয়েছে




শুভেন্দু বলেছে বিরোধী শূন্য করলে ৫ কোটি টাকা দেওয়া হবে তিনি এই টাকা কোথা থেকে পাবেন।                         

   শুভেন্দু অধিকারী বলেছিলেন যেখানে টিএমসি বিরোধীশূন্য পঞ্চায়েত গড়তে পারবে সেখানে সেই পঞ্চায়েতকে ৫ কোটি টাকা করে দেওয়া হবে। অাজ এই ব্যাপারে মুখ খুললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পান্নাতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। সেই জনসভায় বলেন, এ রাজ্যে নোংরামি এমন এক জায়গায় পৌছে গেছে পঞ্চায়েতে জিতলে লড়াই করে টাকা অানতে হবে। 

অাপনাদের এলাকার শুভেন্দু অধিকারী যুব নেতা কোটি কোটি টাকার মালিক। কিসের ব্যবসা কেউ জানেনা অাবার সবাই জানে! মাইক হাতে বলছেন  বিরোধী শূন্য যে পঞ্চায়েত করতে পারবে তাদের ৫ কোটি টাকা দেব। টাকাটা কি শুভেন্দু অধিকারীর বাবার। অামার অাপনার টাকা জমা অাছে। সেখান থেকেই দেবেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি অারও বলেন, সিপিএমের ৩৪ বছরের দূর্নীতি দিদি ৬ বছরেই ভেঙ্গে দিয়েছে। অত্যাচারও ৬ বছরে ৩৪ বছরের রেকর্ড ছাপিয়েগেছে। এবং অারও অভিযোগ করেন, রাজ্যে অাইনের শাসন নেই বিহার ও উত্তর প্রদেশের জঙ্গল রাজকে ছাপিয়ে জঙ্গীরাজ কায়েম করেছে এ রাজ্যে। বালি ও কয়লার টাকা পৌছে যাছে হরিশ চ্যাটার্জী রোডে। দিদির ভাইরা কোটিপতি  হছে। বেশীদিন নয় হয়ে এসেছে কিছু বছরের মধ্যেই সব পাল্টে যাবে।  অাপনারা প্রতিবাদ করুন রাস্তায় দাড়ান    ভোট দিন। শাহরুখ খান কে তার জন্য সোনার চেন, কেকেঅার এর জন্য সেলিব্রেশান হছে অার বাচ্চাদের মুখের ভাত কেড়ে নেওয়া হছে। ভোট দেওয়ার চেষ্টা করুন একটু একটু বদল অাসবে। দিদি ৬ বছরের সিপিএমের ৩৪ বছরের  রেকর্ড  ভেঙ্গেছে অামরা দিদিকেও তাড়াতাড়ি ভাঙ্গতে পারব।

Comments