মাদকের মারণ থাবায় শুধু যে নিম্ন শ্রেণীর মানুষ আক্রান্ত এমনটা নয়। উচ্চ শ্রেণীর বিশেষ করে বলিউডের নামজাদারাও মাদকাসক্ত হয়ে জীবন শেষ করার খবর নানা সময়ে উঠে এসেছে। সঞ্জয় দত্ত থেকে মনীশা কৈরালা থেমে নেই তালিকাটাও বেশ লম্বা। মনীশা কৈরালার কি অবস্থা হয়েছিল তা দেখে নেব।
মনীশা কৈরালা তখন তাঁর কেরিয়ারের শীর্ষে, সে সময়ই তিনি অ্যালকোহলে নেশাগ্রস্ত হয়ে পড়েন।ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন যে তাঁর স্বামী সম্রাট দাহালের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতিই এই নেশার কারণ।
ডিভোর্সের পর তাঁর ডিম্বাশয়ে ক্যানসার হয়। চিকিৎসা করিয়ে এই মারণরোগের সঙ্গে তিনি যুদ্ধ করে চলেছেন এখনও। যদিও অভিনেত্রীর এই মারণ রোগের সঙ্গে লড়াই করে এখন অনেকটাই সুস্থ। তবে ইন্ডাস্ট্রিত অনেকেই সেই সময় তার সঙ্গ ছেড়েছিলেন।

Comments
Post a Comment