এনআরসি ও আইন শৃঙ্খলা নিয়ে সরব কংগ্রেস




পশ্চিমবঙ্গে এনআরসি ও আইন শৃঙ্খলা অবনতির ভেঙে পড়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, আমরা পশ্চিম বঙ্গে এনআরসি চায়। এনআরসির নাম করে মানুষকে কিছু সম্প্রদায়ের মানুষকে তাড়াতে চাইছে বিজেপি। পাশাপাশি তাদের আরও অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। অথচ মুখ্যমন্ত্রী সেদিকে নজর দিচ্ছে না। জিয়াগঞ্জে একই পরিবারে ৩ জন খুন হল। অথচ মুখ্যমন্ত্রী নিশ্চুপ। একইসঙ্গে তারা কংগ্রেস মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নাটকীয় ভাবে গ্রেফতারের নিন্দা করেন। সরকার বিরোধীদের কন্ঠ রোধ করছে বলে তারা সরব হন। রাজ্যে অবিলম্বে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা।

Comments