অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল পাওয়া কিছুতেই মানতে পারছেনা সংঘ পরিবার, আরএসএস ও বিজেপি




অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল পাওয়া কিছুতেই মানতে পারছেনা সংঘ পরিবার, আরএসএস ও বিজেপি । বিজেপি নেতাদের অভিজিৎ কে নিয়ে করা মন্তব্যের পর  এমন  মন্তব্য করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহ সেলিম।

এদিন রেল মন্ত্রী পীযুষ গোয়েলকে আক্রমণ করে সেলিম বলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বামপন্থী বলে পীযূষ গোয়েলরা সমালোচনা করেছেন। অথচ তিনি ভূমি সংস্কার, দারিদ্র্য, বেকারত্ব নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। তার পরিকল্পনা অন্য দেশ মেনে নিয়েছে, কিন্তু ভারত সরকার মেনে নেয়নি। তিনি আরও বলেন, তারা  অভিজিৎ বন্দোপাধ্যায়ের পরিকল্পনা গ্রহণ করবে না, কারণ তারা আম্বানি আদানির স্বার্থে কাজ করবেন। অর্থাৎ পুঁজিপতিদের সেবায় অর্থনীতি কাজ করবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল।

Comments