গুরুতর অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রীয়।বাবুল সুপ্রীয়র অবস্থা ভালো না হলেও মাথার যন্ত্রনা গভীর উদ্বেগের।
প্রতিদিনই মাথার হাড়ের দু’ইঞ্চি নীচ থেকে হত যন্ত্রনা। অবশেষে উপায় না মেলায় লস অ্যাঞ্জেলসের ক্যালিফর্নিয়া হাসপাতালে ভর্তি হন বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে ক্যালিফর্নিয়ার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানেই বাঁ- চোখ থেকে বাঁ-কানের মঝে যন্ত্রনা হওয়ায় অসুস্থ হয়ে পড়েন বাবুল। ক্যালিফর্নিয়া হাসপাতালে যন্ত্রনার কারন জনার জন্য এমআরআই করা হয়। তবে যাদবপুরের ঘটনার পর থেকেই এই ধরনের অসহ্য যন্ত্রনা তিনি অনুভব করেন বলে জানান বাবুল সুপ্রিয়।
স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে বাবুল সুপ্রিয় জানান, গত পাঁচ দিন ধরেই তিনি মাথা যন্ত্রনায় ভুগছিলেন। অবশেষে স্ত্রী ও পরিবারের চাপে লস অ্যাঞ্জেলসের ক্যালিফর্নিয়া হাসপাতালে এমআরআই করান তিনি। এছাড়াও তিনি জানান, নিজের স্বাস্থ্যবিমার মাধ্যমেই এই এমআইআর করেন তিনি।এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে লেখেন, “আমি জানি না কি রেজাল্ট হবে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে যে শিক্ষার পরিবেশ ধ্বংশ করেছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।“
সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে এদিন তিনি নাম না করেই তোপ দাগের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। তিনি লেখেন, “শিক্ষাক্ষেত্রে পলিটিক্যাল অ্যাপয়নমেন্ট একেবারেই কাম্য নয়। ভালো ফুটবল টিম তৈরি করতে যেমন যোগ্য কোচ লাগে সেরকমই শিক্ষা ক্ষেত্রের শীর্ষ কর্তাব্যক্তিদের আরও শক্ত হওয়া উচিত।“

Comments
Post a Comment