সংঘের একনিষ্ট কর্মী হিসাবে প্রথমে আরএসএস এর কর্মী হিসাবে কাজ করার পর বিজেপিতে এসে রাজ্যসভাপতির পদে বসেন। এরপর লটারীর চাকার মত খুলে যায় ভাগ্য। প্রথমে বিধায়ক তারপর সাংসদ হন দিলীপ ঘোষ।সম্প্রতি রাষ্ট্রপতির সাথে আফ্রিকাও ঘুরে এসেছেন বিজেপির রাজ্যসভাপতি। সংঘ প্রচারক হওয়ার কারনে তিনি বিয়ে করেননি । কিন্তু কেন বিয়ে করেননি দিলীপ ঘোষ তা নিয়ে কৌতুহল ছিল জনমানষে।
দীর্ঘদিন স্বেচ্ছাসেবক থাকায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবার তিনি এক সাংবাদমাধ্যমকে খোলাখুলি জানালেন কেন তিনি বিয়ে করেননি।
এক সাংবাদিক প্রশ্ন করেন, দিলীপবাবু আপনি বিয়ে কেন করলেন না? তাদের উত্তরে তিনি বলেন, বিশ্বাস করুন, সঙ্ঘের কাজ, ব্যস্ততা, নিয়মানুবর্তিতা সব মিলিয়ে ব্যক্তি জীবনে নিজেকে জড়াতে পারিনি। যেটা হয়নি, সে নিয়ে আর ভাবার সময় নেই। এখন সামনে ব্যস্ততা, বড় দায়িত্ব। আপনাদের সকলের আশীর্বাদ চাইছি।
এখন এই জন্যই তিনি বিয়ের পিঁড়িতে বসেননি বলে জানালেন দিলীপ বাবু।

Comments
Post a Comment