মেটিয়াব্রুজে তৃণমূলের কান্ড ধরা পড়ল ক্যামেরায়




মেটিয়াব্রুজে শ্যামা পুজো উপলক্ষে গরীব মানুষদের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। এদিন   মেটিয়াবুরুজ বিধানসভার ডিপু পল্লীতে গরিব অসহায় মানুষদেরকে বস্ত্র ও কম্বল দান করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন প্রায় ৬০০ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। এদিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার কাউন্সিলরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক অসীম আনসারী ও অল ইন্ডিয়া মুসলিম তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম রব্বানী।

অসীম আনসারী নিজের হাতে কম্বল বিতরণ করে বলেন, সামনেই শীত আসছে। গরিব মানুষরা ঠান্ডায় খুব কষ্ট করে জীবন যাপন করে। তাই তাদের কথা ভেবে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। একইসঙ্গে গোলাম রব্বানী বলেন, উৎসব মানুষের কাছে আনন্দ বয়ে নিয়ে আসে। সেই উৎসবে গরিব মানুষদের বস্ত্র বিতরণ খুবই ভালো কাজ। এই কাজে প্রত্যেক বছর উপস্থিত থাকতে পেরে ধন্য।


Comments