ঠাকুরের কাছে দোয়া চাওয়ায় অভিনেত্রী নুসরাতকে নাম ও ধর্ম পরিবর্তনের নির্দেশ দিয়েছে মৌলবী

    Image result for নুসরাত জাহান


রোষের মুখে নুসরাত জাহান; নাম ও ধর্ম পরিবর্তনের নির্দেশ দিয়েছে মৌলবিরা।তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। চলতি বছরের গোড়ার দিকে  ব্যবসায়ী নিখিল জৈন-কে বিয়ে করার পর মঙ্গলসূত্র সিঁদুর পরা নিয়ে রোষানলে পড়ে ছিলেন তৃণমূলের প্রথম বারের সাংসদ। সে সময় বিষয়টি বহুদূর গড়ায়।
Image result for নুসরাত জাহান
 আর এবার একজন মুসলিম হয়েও দূর্গা পূজার অঞ্জলি দিয়ে, ঢাক বাজিয়ে রোষের মুখে টালি অভিনেত্রী। নুসরতের এই কর্মকাণ্ডের কারণে তাঁকে নাম  ও ধর্ম পরিবর্তনের  নির্দেশ দিয়েছেন এক মৌলবী।   দারুল উলুম দেওবন্দ-এর মৌলবী মুফতি আসাদ কাসমি প্রশ্ন তুলে জানান  "ইসলাম রীতি অনুযায়ী আল্লাহকে সর্ব শক্তি হিসেবে মানা হয়, সেখানে নুসরাত যেটা করেছে সেটা হারাম। তাছাড়া সে ধর্মের বাইরে গিয়ে বিয়ে করেছে। নাম ও ধর্ম দুটোই পরিবর্তন করা উচিত। মুসলিম নাম নিয়ে যারা ধর্মের অবমাননা করে ইসলাম তাদের গ্রহণ করে না।" 
Image result for নুসরাত জাহান
 উল্লেখ্য শাড়ি, সিঁদুর পরে স্বামী নিখিল  জৈন-কে সাথে নিয়ে রবিবার কলকাতার সুরুচি সংঘের দুর্গাপুজোয় উপস্থিত ছিলেন নুসরাত। চোখ বুজে, হাত জোড় করে মহাষ্টমীর অঞ্জলি দিতে দেখা যায় নুসরাতকে। পরে ঢাক ও বাজান তিনি। গণমাধ্যমের দৌলতে সেই ছবি কারোরই নজর এড়ায়নি।
Image result for নুসরাত জাহান

  এরপরই শুরু হই বিতর্ক। যদিও তৃণমূল সাংসদ নিজে জানান সকলের শান্তি ও মঙ্গল কামনায় তিনি ঠাকুরের কাছে  দোয়া চেয়েছেন। তিনি বলেন "বাংলায় আমরা সকলে একত্রিত হয়ে সব উৎসব পালন করি। আমি সবসময় এই উৎসবের অংশীদার হওয়াটা উপভোগ করি।" নুসরতের স্পষ্ট জবাব "কোনো বিতর্ক নিয়েই আমি মাথা ঘামাই না।" 


Comments