সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে।সিপিএমের অভিযোগ, বাবরি মসজিদ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বক্তব্য উদ্ধৃত করে টুইট করেন সেলিম।তারপর বিজেপির আইটি সেলের মিথ্যা অভিযোগে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপির আইটি সেলের পক্ষ থেকে জানানো হয়েছে,রিপোর্ট করার প্রশ্ন ওঠে না।
বিজেপির আইটি সেলের কেউ সেলিমের টুইটার অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো রিপোর্ট করে নি।মহম্মদ সেলিম জানান, শনিবার দুপুরে তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।এর জন্য বিজেপির ভূমিকা রয়েছে।যখন জিয়াগঞ্জের ঘটনা নিয়ে মিথ্যা প্রচার করছে সোশ্যাল মিডিয়ায়, সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করছে, তখন সাইবার সেল ব্যবস্হা নিচ্ছে না।এখন নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। এভাবে কন্ঠস্বর বন্ধ করা যাবে না।বিজেপির আইটি সেলের পক্ষ থেকে বলা হয়েছে, মহম্মদ সেলিম টুইটারে কি লিখলেন, তা নিয়ে মাথা ঘামাতে যাব কেন?ওর কজন ফলোয়ার রয়েছে? ওর একটা টুইট দেখান,যেটায় প্রচুর রিঅ্যাকশন হয়েছে। সেটা নেই।তাই সেলিম কি লিখলেন, মাথা ঘামাই না।এদিকে সিপিএমের পক্ষ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে অভিযোগ তোলা হয়েছে।

Comments
Post a Comment