মৌলবাদীদের মুখে ঝামা ঘষে দিলেন সাংসদ নুসরাত জাহান




কালকের কার্নিভ্যালের বড় চমকই ছিলেন তৃণমূলের সাংসদ নুসরত জাহান। বিগত বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে আছে তাকে ঘিরেই। অষ্টমীর সকালে স্বামী নিখিল জৈনকে নিয়ে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের মণ্ডপে অঞ্জলি দিয়েছিলেন নুসরত। শাঁখা সিঁদুর সঙ্গে মানানসই শাড়িতে স্বামী নিখিলকে পাশে নিয়ে সেখানেই অঞ্জলি দেন তিনি।আর সেখান থেকেই শুরু বিপত্তি।

মৌলবাদীদের ফতোয়া, বিরোধীদের কটাক্ষ সবই সহ্য করতে হয় তাঁকে। সব কিছুকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী। এ দিন কার্নিভালে প্রতিমা যাওয়ার আগে চালতাবাগানের উদ্যোক্তারা সিঁদুর খেলার আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন নুসরত। এ দিনও দেখা গেল সিঁদুর খেলার সাবেকি পোশাকে নুসরত। সাদা জমির উপর সোনালি জরির কাজ করা শাড়ি। মেরুন এবং সোনালি কম্বিনেশনের ব্লাউজ। এ দিন অভিনেত্রী বলেন,‘‌আমি মানবতায় বিশ্বাস করি। সমস্ত উৎসবে মেতে উঠতে ভাল লাগে, তাই আসি। কোনও বিতর্কেই আমার কিছু যায় আসে না।’‌


Comments