কালিয়াচকের পর পুলিশ ফাঁড়ি পুড়ল ইংরেজবাজারে




পুলিশ ফাঁড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল  ভারত বাংলাদেশ সংলগ্ন জেলা মালদায়। পরিস্থিতি এতইটাই ঘোরাল হয় যে পুলিশ ফাঁড়ি ছেড়ে পালিয়ে যায়।পুলিশের মারে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার জেরে উত্তেজিত জনতা এই হামলা চালায়।

রবিবার রাত 11 টা নাগাদ পুলিশ হেফাজতে এক আসামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মালদা জেলার উত্তর ইংরেজবাজার থানার মিল্কি এলাকা। উত্তেজিত জনতা মিল্কি পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযোগ রবিবার রাতে মিল্কি এলাকা থেকে জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়। তারপর প্রথমে তাকে রাস্তায় মারধর করা হয় পরে ফাঁড়িতে। শেষে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃতের নাম আইনুল খান (৪৫) বাড়ি ফুল বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুর এলাকায়। পেশায় ভ্যান চালকের
 মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত মানুষ যখন ফাঁড়িতে প্রথমে ব্যাপক ভাঙচুর করে পরে আগুন লাগিয়ে দেয়। মারধর করা হয় পুলিশ কর্মীদের। আতঙ্কে থানা ছেড়ে পালিয়ে যান পুলিশকর্মীরা।
এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালদা জেলার পুলিশ সুপার অলক রাজোরিয়া। তিনি জানিয়েছেন পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে। আসামিকে মারধর করা হয়নি। জুয়া খেলার অপরাধে তাকে আটক করা হয়েছিল। পরে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় রয়েছে পদস্থ পুলিশ আধিকারিকরা।
এই ঘটনায় গভীর রাত পর্যন্ত মিল্কি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আয়ত্বে আনতে চলে পুলিশি টহল।


Comments