NRC POLITICS : হাসিনাকে এনআরসি আভ্যন্তরীন বিষয় জানিয়ে দেশে বিপাকে মোদী সরকার

Image result for nrc


অসমে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখ বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন  প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। কংগ্রেসের এই সিনিয়র লিডারের প্রশ্ন যাদেরকে ভারতীয় 'নাগরিক নয়' বলে ঘোষণা করা হলো তাদের ব্যাপারে সরকার কি ভাবছে? 

আইএনএক্স আর্থিক কেলেঙ্কারির মামলায় বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন কংগ্রেসের এই প্রভাবশালী নেতা। চিদাম্বরমের হয়ে তার পরিবারের তরফে ট্যুইট করে জানানো হয়েছে "এনআরসি যদি বৈধ প্রক্রিয়া হয় তবে, তালিকা থেকে পড়া ওই ১৯ লাখ মানুষের সাথে কি বৈধ প্রক্রিয়া নেওয়া হবে।"   তিনি আরও জানান "বাংলাদেশকে যদি ভারত সরকারের তরফে আশ্বাস দেওয়া হয় যে, এনআরসির কোনো প্রভাব প্রতিবেশী রাষ্ট্রে পড়বে না সেক্ষেত্রে,  অসম সরকার ওই ১৯ লাখ মানুষের সাথে কিরকম ব্যবহার করবে।"
Image result for nrc
 প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরো প্রশ্ন তোলেন "বাদ পড়া ১৯ লাখ মানুষ আর কতদিন অনিশ্চয়তা, উদ্বেগ এবং তাদের নাগরিক ও মানবাধিকার থেকে বঞ্চিত থাকবেন।"   উল্লেখ্য দুদিন আগেই ভারত সফর করে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনআরসি সম্পর্কিত প্রশ্নের উত্তরে হাসিনা জানিয়েছিলেন মোদি সরকারের তরফে আশ্বাস পেয়ে তিনি সন্তুষ্ট যে এনআরসির কোন প্রভাব তার দেশে পড়বে না। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনাকে জানিয়েছেন, এনআরসি তাদের আভ্যন্তরীণ বিষয়।

স্বাভাবিক ভাবেই চিদাম্বরমের এই প্রশ্ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ট্যুইট নিয়ে তিনি নিজেই জানান "আমি নিজেই আমার পরিবারকে আমার হয়ে এই ট্যুইট গুলো পোস্ট করতে বলেছি।" প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে "আমরা যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর মানবধর্ম পালন করি, তাই আমরা এইসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য।"


Comments