সোনারপুরের মথুরাপুর থেকে উদ্ধার হল বিপুল পরিমান নিষিদ্ধ বাজি। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাজি উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মথুরাপুরের এক বাড়িতে এই বাজি মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকেই তা বিভিন্ন জায়গায় চালান যাচ্ছিল।
পুলিশের কাছে সেই খবর চলে আসে। তারপর বৃহস্পতিবার দুপুরে ওই বাজি উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে পুলিশ কর্মীরা। পুলিশ আসার খবর পেয়েই বাড়ির মালিক গা ঢাকা দিয়েছেন বলে খবর। যদিও পুলিশ ওই বাড়ি থেকে একজনকে আটক করেছে।
তাকে জেরা করা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু জানান, নিষিদ্ধ বাজির বিরুদ্ধে তল্লাসি করাতে গিয়ে এই বাজির সন্ধান পাওয়া গেছে। তারপরেই পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই বাজি উদ্ধার করেছে। জেরা করে জানার চেষ্টা চলছে ওই বাজি কোথায় কোথায় চালান করা হত। যদিও এলাকার মানুষের দাবি গত বারও পুলিশ বাজি আটক করেছিল।

Comments
Post a Comment