জনগণের রায়কে মাথা পেতে নিয়ে ইস্তফা দিলেন রঘুবর দাসের!

জনগণের রায়কে মাথা পেতে নিয়ে ইস্তফা দিলেন রঘুবর দাসের!
নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডে নির্বাচনের ফল প্রকাশের পরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) কার্যকরী সভাপতি ও রাজ্যটির হবু মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, এটা সাধারণ মানুষের জয়। আমরা স্থানীয় ইস্যুতে এই নির্বাচন লড়াই করেছিলাম, যা জনগণ সমর্থন করেছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট না করাটাই অমিত শাহের চালে ভুল মানছে তাবৎ রাজনৈতিক মহল! হেমন্ত সোরেন বলেন, এই নির্বাচনটি খুব বিচিত্র ছিল। সরকারের সহযোগী দল এখানে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। পরবর্তী অবস্থান প্রসঙ্গে হেমন্ত সোরেন বলেন, সব সহযোগী দলের সাথে বসে রণকৌশল তৈরি করা হবে। সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে হেমন্ত সোরেন বলেন, এই আইন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পাওয়া গিয়েছে। দেশে অনুষ্ঠিত বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রাজ্যে এই আইন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এই আইনে রাজ্যের স্বার্থ আছে কি না তা নিশ্চিত করেই এই প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জেএমএম নেতা হেমন্ত সোরেন মন্তব্য করেন। এদিকে, আজ রাতেই রাজভবনে গিয়ে রাজ্যপাল দ্রৌপদি মুর্মুর কাছে ইস্তফা দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রঘুবর দাস। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট বিজেপির পক্ষে ছিল না। মানুষ যে রায় দিয়েছে আমরা তাকে সম্মান করি। আমি আশা করি হেমন্ত সোরেন ও তার সরকার জনগণের হয়ে কাজ করবে।



Comments