নরেন্দ্র মোদি ও অমিত শাহ ভারতের যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছেন


অরুপ দেঃ   নরেন্দ্র মোদি ও অমিত শাহ ভারতের যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছেন: রাহুল দেশের যুব সমাজের উদ্যেশ্যে মুখ খুললেন রাহুল গান্ধী। নিজস্ব ট্যুইটার হ্যাণ্ডেলে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে তুলোধুনো করেন তিনি।




 তিনি বলেন, ভারতের যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। নিজস্ব ট্যুইটার হ্যাণ্ডেলে এক টুইটারে ভারতের যুবসমাজকে উদ্দেশ্য করে রাহুল বলেন, প্রিয় যুবসমাজ! মোদি ও শাহ তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তাদের দ্বারা তৈরি আর্থিক মন্দা ও বেকারত্বের ফলে তোমাদের মধ্যে তৈরি হওয়া আক্রোশ ওরা কমাতে পারছে না।




তাই ঘৃণার রাজনীতি বেকারত্ব ও আর্থিক মন্দায় যখন ভুগছে ভারত, তখন জনগণের দৃষ্টি সরাতে মোদি সরকার এই ধর্মভিত্তিক নাগরিকত্ব বিল পাস করে মানুষের দৃষ্টি সরাতে চাইছে। মুজাফফরনগরে বিক্ষোভে সমর্থন দেওয়া ৬০ জনেরও বেশি দোকানির দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন।  


Comments