নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৪ ফেব্রুয়ারি:-কাবাডি প্রতিযোগিতা চলাকালীন সংঘর্ষে জড়ালেন অংক এবং এডুকেশন বিভাগের ছাত্ররা। ঘটনায় যখম উভয় পক্ষের ৫ জন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই। ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ। ছাত্র সংঘর্ষের ঘটনা স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিপ্লব গিড়ী।

Comments
Post a Comment