রবিবার জনসংযোগ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো





 নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৩ ফেব্রুয়ারি:-২ নম্বর ব্লকের মহাকালগুরি গ্রাম পঞ্চায়েত এর খাকসার ডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় রবিবার জনসংযোগ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো । এদিনের জনসংযোগ অভিযান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ ,আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বিডিও শ্রী শ্রীনিবাস ভেঙ্কট রাও পাটিল সহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিনের জনসংযোগ কর্মসূচীতে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন তারা তাদের বিভিন্ন সমস‍্যা নিয়ে আধিকারিকদের কাছে জানতে চান । আধিকারিকরা জনগণের সমস্যা গুলো শুনে তা সমাধানের প্রচেষ্টা করেন।


Comments