প্রচুর পরিমানে বোম উদ্ধার




লক ডাউনের মধ্যে হাসনাবাদের খড়মপুর থেকে প্রচুর পরিমানে বোম উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার তিন দুষ্কৃতী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ।
বৃহস্পতিবার দুপুরে লক ডাউনের মধ্যে হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের খড়মপুরের বদরের মাঠের পাশে নির্জন গাছ গাছালির মধ্যে বোম বাঁধ ছিল কয়েক জন দুষ্কৃতী। সেখান থেকে  কয়েক বার থোলে হাতে মটরসাইকেল করে কয়েক জনকে যাতায়াত করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। তারা এলাকা ঘিরে ফেলে । সে সময় কয়েকজন  দুষ্কৃতী পালিয়ে গেলেও তিন দুষ্কৃতীকে  ধরে ফেলে গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে   তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার  করে। উদ্ধার হয় বোমা তৈরির সরঞ্জাম ও তিন থোলে বোমা । গ্রাম বাসীদের দাবি প্রচুর বোম ছিল ওখানে,  পুলিশ আসার খবর পেয়ে বাকি বোম গুলি সরিয়ে ফেলে দুষ্কৃতীরা ।


Comments