দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সমন্বয় সভা এবং পূজোর গাইড ম্যাপ উদ্বোধন অনুষ্ঠান হয় সদর শহর তমলুকে। গাইড ম্যাপের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্যান্যদের মধ্যে ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী,পূর্ব জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস,পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সুনীল যাদব প্রমুখ। পূজা গাইড ম্যাপ উদ্বোধন করে রাজ্যের পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'করোনা পরিস্থিতিতে এবারের
পূজা একে বারে অন্য রকমের পরিবেশ।তাই সকল রকম সাবধানতা বজায় রাখতে হবে পুজো আয়োজকদের।' তিনি আরো বলেন, 'পুজো আয়োজনের সাথে সাথে করোনা যাতে আগামী দিনে ভয়ংকর আকার নিতে না পারে তার জন্যে পুজো আয়োজক কমিটি গুলিকেও আরো দায়িত্বশীল হতে হবে।
সরকারি বিধি নিষেধ মানতে হবে মণ্ডপ চত্বরে।সেই সাথে মণ্ডপে আসা দর্শনার্থীরাওযাতে সেই সকল নির্দেশ মেনে প্রতিটি মণ্ডপে মাতৃ প্রতিমা দর্শন করে সেই দিকেও আয়োজকদের সজাগ থাকতে হবে।'

Comments
Post a Comment