সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসকের সম্পর্কে ব্যঙ্গাত্মক পোস্ট ও কুরুচিকর মন্তব্য প্রকাশ করার প্রতিবাদে বুধবার দুপুরে নবদ্বীপ থানা ঘেরাও করে এক বিক্ষোভ দেখালো নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
প্রসঙ্গত, এই দিন সকালে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ফেসবুকে নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহার নামাঙ্কিত ছবি সহ একটি তামাকজাত দ্রব্যের প্যাকেটের ছবি দিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় প্রশাসকের সম্পর্কে। বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় শহরজুড়ে।
উদ্দেশ্য প্রণোদিতভাবে সর্বসাধারণের মাঝে পৌর প্রশাসকের স্বচ্ছ ভাবমূর্তিকে কলুষিত করার এই অপচেষ্টার প্রতিবাদে এই দিন দুপুরে নবদ্বীপ থানা ঘেরাও করে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পাশাপাশি নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয় তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে। ছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন ছাত্র পরিষদের নেতৃত্ব।
তাদের দাবি, পৌর প্রশাসক এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রণোদিতভাবে বিজেপি এই ধরনের অসামাজিক কাজকর্ম করে চলেছে বলেও এইদিন অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Comments
Post a Comment