৯ বছরে রাজ্য সরকারের উদ্যোগে হাওড়া গ্রামীণ জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরল তৃণমূল। মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া প্রেসক্লাবে জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়। এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার কো-অর্ডিনেটর বিধায়ক অরুণাভ সেন, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের যুব সভাপতি তথা জেলার মুখোপত্র সুকান্ত পাল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান।
এদিন বিধায়ক পুলক রায় জানান মা মাটি মানুষ সরকারের আমলে উলুবেড়িয়া মহকুমায় পানীয় জল, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ সহ একাধিক পরিষেবার উন্নতি হয়েছে। তিনি বলেন দীর্ঘদিনের মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে এই সরকার। পুলক রায় বলেন উলুবেড়িয়া উড়ালপুল, উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠ,সুপার স্পেশালিটি হাসপাতাল সহ একাধিক পরিষেবা পেয়ে খুশি উলুবেড়িয়ার মানুষ।
তিনি বলেন আগামী দিনে উলুবেরিয়া মহকুমার ৫ টি ব্লকে ১২০০ কোটি টাকার মেঘা জল প্রকল্প শুরু হচ্ছে।অন্যদিকে এদিন দুপুরে পথশ্রী প্রকল্পে উলুবেড়িয়া ২ নং ব্লকের খলিশানী ২ নং ব্লকের দশভাগা অঞ্চলে একটি রাস্তা নির্মাণের সূচনা করেন বিধায়ক ইদ্রিস আলী।

Comments
Post a Comment