জল্পনার অবসান। আসানসোল পৌরনিগমের প্রশাসক হিসেবে নির্বাচিত হলেন আসানসোলের বিদায়ী মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পৌরনিগমের নতুন প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি ছাড়াও আরও ৮ সদস্যের দল এই দলে রয়েছেন তারা হলেন অমরনাথ চ্যাটার্জী, অভিজিৎ ঘটক, অঞ্জনা শর্মা, পূর্ণশশী রায়, মীর হাসিম, শ্যাম সরেন দিব্যেন্দু ভগত ও অশোক রুদ্র।
২০১৫ সালের ১৫ অক্টোবর আসানসোল পৌরনিগমের বর্তমান পুরবোর্ড গঠিত হয়েছিল। ১৬ অক্টোবর শপথ গ্রহণ করেছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। মেয়র হিসেবে বৃহস্পতিবারই শেষ দিন ছিল আসানসোল পৌরনিগমে।
কিন্তু তার আগেই বুধবার সন্ধ্যায় তাকে প্রশাসক হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। এই ঘোষণার পরেই আসানসোল শিল্পাঞ্চল জুড়ে খুশির হাওয়া।জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাকে যোগ্য বলে মনে করেছেন তাই তার নির্দেশেই দায়িত্ব পালন করব।

Comments
Post a Comment