শিলদায় রাজ্য সরকারের ও তৃণমূলের সমালোচনা করলেন মুকুল রায়



মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের শিলদায় বিজেপি দলের পক্ষ থেকে যোগদান মেলার আয়োজন করা হয়।মঙ্গলবারের ওই যোগদান মেলায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী বিজেপিতে যোগদান করবে বলে বিজেপির পক্ষ থেকে ঢালাও প্রচার করা হয়। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে সর্বস্তরের লাগাতার কয়েকদিন ধরে প্রচার করা হয়। 


কিন্তু মঙ্গলবার দেখা গেল হাতেগোনা কয়েকজন এবং তৃণমূলের একজন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া আর কোন নেতা কে দেখা যায়নি। আর ১৫  হাজার দূরের কথা  শিলদায় বিজেপির যোগদান মেলায় এক হাজারেরও বেশি মানুষ শামিল হয়নি।আর তৃণমূল থেকে হাতে গোনা কায়েকজন আবর্জনা তৃণমূল ছেড়ে বিজেপি  দলে যোগ দিয়েছেন।যারা কোন কর্মের নয়। তাই বিজেপির যোগদান মেলা  জনগন হীন মেলা হয়ে ওঠে।


 রাজ্য সরকারের বিরুদ্ধে ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ,রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ,সাংসদ জ্যোতির্ময়সিং মাহাতো, সাংসদ কুনার হেমব্রম ও বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথি।ওই সভায় দিলীপ ঘোষ আসার কথা থাকলেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসেননি।


 বিজেপি নেতা মুকুল রায় বলেন দীলিপবাবু অসুস্থ তাই আসতে পারেননি। তবে ফাঁকা মাঠে লোক না দেখতে পেয়ে মুকুল রায় বলেন আমার কেশিয়াড়ি তে সভা আছে আমি বেশিক্ষণ থাকবো না আসলে মাঠের লোক নেই তাই ফাঁকা মাঠে শুধু রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক উস্কানিমূলক বক্তব্য রেখে বিজেপির নেতারা কেশিয়াড়ি তে সভাআছে আছে বলে ওই সভায় মুখ দেখিয়ে কেশিয়াড়ির উদ্দেশ্যে রওনা দেন। 





Comments