হিঙ্গলগঞ্জ আক্রান্ত তৃণমূল নেতা



উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এবং নদীয়ার শান্তিপুরে আক্রান্ত তৃণমূল। মঙ্গলবার রাতেই হিঙ্গলগঞ্জ এক তৃণমূল নেতার উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল সূত্রে খবর, বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর হাসনাবাদ থানার  দুলদুলি গ্রাম পঞ্চায়েতের  ভান্ডার খালি রাউত পাড়ায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ স্থানীয় তৃণমূল নেতা দিনবন্ধু কয়াল বাইকে করে বাড়ি ফিরছিল। 


সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রথমে গাছ ফেলে তার মোটরসাইকেল আটকায়। তার পর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে লোহার রড ও লাঠি দিয়ে। তার বাইককে ভাঙচুর করা হয়। তারপরে রাস্তার ধারে ঝোপের মধ্যে তাকে ফেলে দিয়ে পালায়।  আক্রান্ত তৃণমূল নেতা দীন বন্ধুকে বুধবার সকালে পথচারীরা দেখতে পায় একটি ঝোপের মধ্যে  অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, তার বাইক পাশের জঙ্গলে পড়ে রয়েছে। 


তারাই তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ,  স্থানীয় বিজেপি কর্মী অমর রাউত, ভবতোষ দাস, সমরেশ দাস,ও বেশকিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাতের অন্ধকারে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।এই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ, এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 


অন্যদিকে, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে। আক্রান্ত তৃণমূল মহিলা পঞ্চায়েত প্রধান তপতী বসাকের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয়। সেই সময় তারা পরিবার নিয়ে দোতলার ঘরে ছিলেন। 


অভিযোগ, বেলঘড়িয়া এক নম্বর গ্রাম  দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বোমাবাজি করেছে। একই সঙ্গে তার অভিযোগ, গত ১২ তারিখ গ্রাম পঞ্চায়েতের কার্যালয় প্রধান এর অফিস ঘর ভাঙচুর চালায়। সেই বিষয় নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন প্রধান তপতী বসাক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ঘটনার পেছনে রয়েছে বিজেপির দুষ্কৃতীরা এলাকায় অশান্তি পাকাতে তারা এই বোমাবাজি করেছে।



Comments