বালুরঘাট থেকে গৌড় লিংক ট্রেন বাতিলের নির্দেশিকা জারির প্রতিবাদে বুধবার বিকেলে বালুরঘাট মারফি মোড় এবং চকভৃগু রেল স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা করল তৃণমূল। এদিন প্রথমে চকভৃগুতে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ করা হয়। এরপর মারফি মোড়ে একই দাবিতে তৃণমূলের মহিলারা অবস্থান-বিক্ষোভ করে।
প্রসঙ্গত, সম্প্রতি বালুরঘাট থেকে শিয়ালদহগামী গৌড় লিংক ট্রেনটি বাতিলের নির্দেশিকা জারি করেছে রেল। মূলত মালদার একলাখী থেকে বালুঘাট পর্যন্ত বিদ্যুতায়নের কাজ না হওয়ায় নতুন অত্যাধুনিক মানের কোচ চালানো সম্ভব নয়। এমন অজুহাতেই রেল এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গৌড় লিংক ট্রেনটি বালুরঘাট থেকে আর চলাচল করবে না। মালদা থেকে শিয়ালদহ যাতায়াত করবে।
এদিকে বিষয়টি জানাজানি হতেই আন্দোলনে নেমেছে জেনারেল উন্নয়ন কমিটি থেকে আপামর জেলাবাসী। রিয়েল পাতিলের নির্দেশিকা জারির প্রতিবাদে আজ তৃণমূলের পক্ষ থেকেও দুটি জায়গায় প্রতিবাদ সভা ও অবস্থান-বিক্ষোভ করা হয়। এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।
এবিষয়ে তৃণমূলের মহিলা কর্মী প্রদীপ্তা চক্রবর্তী জানান, গৌড় লিংক ট্রেনটি চক্রান্ত করে বাতিলের নির্দেশিকা জারি করেছে রেল দপ্তর। এই ট্রেনটি বাতিল হয়ে গেলে প্ৰত্যন্ত এই জেলা আবার যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়বে।
আর এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য তাই গৌড় লিংক ট্রেন কবে বন্ধ করা যাবে না তার প্রতিবাদে আজ বালুর্ঘট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারফি মোড় এবং চকভৃগু রেল স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন তারা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে তিনি জানিয়েছেন।

Comments
Post a Comment