দক্ষিণ কলকাতা জেলার বিভিন্ন বিধানসভার বিভিন্ন দল থেকে আজ 110 জন কর্মী বিজেপিতে যোগদান করলো সভাপতি শংকর শিকদারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে।
অনুষ্ঠানটি বেহালা শীলপাড়ার বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শংকর শিকদার জানান, নরেন্দ্র দামোদার দাস মোদির কাজে উদ্বুদ্ধ হয়ে তিনি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুবকদের কাজের ব্যবস্থা করে দিচ্ছে তাতেই খুশি হয়ে বিভিন্ন যুব সমাজ থেকে এই দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে।
এর পাশাপাশি তিনি জানান, ভারতীয় জনতা পার্টি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে তাতে প্রতিদিন বিভিন্ন জায়গার বিভিন্ন দল থেকে মানুষ আমাদের দলে যোগদান করছে।
তিনি আরো জানান যে, তৃণমূলের উপর মানুষ ক্ষিপ্ত হয়েই আমাদের দলে মানুষ যোগদান করছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সরকার হিসেবে দেখতে চায়।

Comments
Post a Comment