কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে কোচবিহারের মাথাভাঙ্গায় মহা মিছিল তৃণমূলের।মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জিনিস গ্রাম পঞ্চায়েত এলাকায় নিশিগঞ্জ বাজারে এই মহা মিছিলের নেতৃত্ব দেন আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান, কেন্দ্রীয় সরকার কৃষকদের হাতে মারার জন্য যে বিল জোর করে কৃষকদের উপরে লাগু করতে চাইছেন তার বিরুদ্ধে রাজ্যের প্রতিটি কৃষক একত্রিত হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাই স্বতঃস্ফূর্তভাবে কর্মী-সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেছে।
একই সাথে তিনি বলেন,উত্তরপ্রদেশে দলিতদের ওপর পরিকল্পিতভাবে যে অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেও আমরা জেলা থেকে রাজ্য থেকে আন্দোলন সংগঠিত করছি। এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর ও আকার ধারণ করবে। মহামিছিলের পাশাপাশি এরিন নিশিগঞ্জ বাজারে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

Comments
Post a Comment