৫০ টি পরিবারের তৃণমূলে যোগ




শারদোৎসবের শুরুতেই বিরোধী শিবিরে ভাঙ্গন ধরা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আমতার সাবসীট অঞ্চলে এক অনুষ্ঠানে সিপিএম কংগ্রেস এবং বিজেপি থেকে ৫০ টি পরিবার তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা জেলার দলীয় মুখপাত্র সুকান্ত পাল। 


এদিন সুকান্ত পাল জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে বিরোধী রাজনৈতিক দলের এইসব কর্মী দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল আজ এদের দলে নেওয়া হল। তিনি দাবি করেন আগামীদিনে এইরকম আরোও বিরোধী রাজনৈতিক কর্মী তৃণমূলে যোগ দেবে।



Comments