মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের ঘোড়া ধরা এলাকায় রাজীব গান্ধী মেমোরিয়াল হলে বাংলার যুবশক্তি কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়। ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেন, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আর্য ঘোষ,বাংলার যুব শক্তির দায়িত্বপ্রাপ্ত নেতা নির্মাল্য চক্রবর্তী সহ আরো অনেকে।
ওই প্রশিক্ষণ শিবিরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলার যুব শক্তির সক্রিয় ১২০ জন কর্মী অংশগ্রহণ করে। ওই প্রশিক্ষণ শিবিরে তারা কিভাবে কাজ করবে তা বিস্তারিত ভাবে বলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার মুখপাত্র উমা সরেন। তিনি বলেন বাংলার যুব শক্তির কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে হবে।
কোন মানুষ বিপদে পড়লে ও তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলে মানুষ তাদের উপর আস্থা রাখবে। তাই তিনি যুবশক্তির কর্মীদের গ্রামে গ্রামে গিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু ঘোষ বলেন জেলার প্রতিটি এলাকায় এই সক্রিয় কর্মীরা গিয়ে কাজ করবে এবং বাংলার যুব শক্তিকে শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ছাত্র-যুব শক্তিশালী হলে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো শক্তিশালী হয়ে উঠবে তাই এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়েছে।

Comments
Post a Comment