বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের লাউড়িয়াদাম আয়ুস সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। সাধারণ মানুষের রোগ নির্মূল করা ও সামগ্রিক সুস্থতার জন্য স্বল্প ব্যয়ে এই আয়ুস সু স্বাস্থ্য কেন্দ্র টি চালু করা হয়েছে। এর ফলে এলাকার পাঁচ হাজারেরও বেশি মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন।
ওই আয়ুস সুস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র থেকে গর্ভাবস্থা, সন্তান প্রসব, নবজাতক শিশু এবং কিশোরদের পরিষেবা, পরিবার পরিকল্পনা, সাধারণ অসুস্থতার জন্য বহির্বিভাগ, নাক-কান-গলার সাধারণ সমস্যার পরিষেবা, মুখ ও দাঁতের প্রাথমিক সমস্যার পরিষেবা সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। তাই আয়ুস সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে নতুন করে ভেষজ উদ্যান তৈরি করা হয়েছে।
ওই উপ স্বাস্থ্য কেন্দ্র টি আয়ুস সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ওই আয়ুস সু স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে লাউড়িয়া দামে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভানেত্রী রেখা সরেন সহ ব্লক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

Comments
Post a Comment