রাজ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হলেও পুরুলিয়ায় লোকাল রেল চলাচল এখনো শুরু হয়নি। বৃহস্পতিবার সকালে লোকাল ও এক্সপ্রেস ট্রেন চালুর দাবি তুলে পুরুলিয়া স্টেশনে বিক্ষোভ দেখাল তৃণমূল। এদিন সকাল এগারোটার সময় শহর তৃণমূল সভাপতির নেতৃত্বে মিছিল করে কর্মীরা পুরুলিয়া স্টেশনে আসে। সেখানে পুরুলিয়া স্টেশনের স্টেশন মাস্টারকে স্মারকলিপি জমা দেওয়া হয়।
তাদের দাবী, অবিলম্বে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা শাখায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন চালু করতে হবে। পুরুলিয়ার সাংসদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন জেলা তৃণমুল।
তাদের দাবি, জেলায় ট্রেন চালু করার জন্য কোনো ভূমিকায় পালন করছেন না এলাকার সাংসদ। অবিলম্বে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ট্রেন চালু না হলে আগামী দিনে আদ্রা ডি আর এম অফিস ঘেরাও করার হুমকি দেওয়া হয় তৃনমুলের পক্ষ থেকে।
পুরুলিয়া শহর তৃণমূলের সভাপতি বিভাস দাস বলেন, পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার খুব সমস্যায় পড়েতে হচ্ছে জেলার মানুষ। ব্যাবসায়ীরাও কাজে আসানসোলে যেতে পারছে না। ফলে সমস্যায় পড়েছেন ব্যাবসায়ীরা। ট্রেন চালু না থাকায় অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলার বাইরে নিয়ে যেত পারছেন না জেলাবাসী। অবিলম্বে পুরুলিয়া থেকে ট্রেন চালু করতে হবে।
তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাকে ট্রেন পরিষেবার বাইরে রাখা হচ্ছে। এর পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে। রাজ্য সরকার যেখানে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছেন সেখানে এই ভূমিকা কোনভাবেই বরদাস্ত করা যায় না।

Comments
Post a Comment