ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক হিসেবে শুক্রবার পৌরসভার কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন ঝাড়গ্রাম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা আইনজীবী প্রশান্ত রায়। তার হাতে পৌরসভার প্রশাসকের দায়িত্বভার তুলে দেন বর্তমান প্রশাসক ঝাড়গ্রামএর মহকুমা শাসক সুবর্ণ রায়। উল্লেখ করা যায় যে ২০১৮ সালে ঝাড়গ্রাম পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন ঝাড়গ্রামএর মহকুমা শাসক সুবর্ণ রায়।
বর্তমানে তিনি ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার ঝালদাতে বদলি হয়েছেন ।তাই নতুন প্রশাসক হিসেবে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিদায়ী কাউন্সিলর প্রশান্ত রায় কে প্রশাসক হিসেবে নিয়োগ করে ।সেইসঙ্গে ঝাড়গ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কল্লোল তফাদার কে পৌরপ্রশাসক বোর্ডের সদস্য হিসাবে মনোনীত করে।
তাই শুক্রবার নতুন প্রশাসক হিসেবে প্রশান্ত রায় দায়িত্বভার গ্রহণ করেন। তাকে পৌরসভার কর্মীরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।
ঝাড়গ্রাম পৌর সভার প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর প্রশান্ত রায় বলেন মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়নে কাজ করে চলেছেন, ঠিক সেইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ঝাড়গাম পৌরসভার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন।
ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় অনেক উন্নয়নের কাজ হয়েছে, যে কাজগুলি বাকি রয়েছে তা দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন যে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম কে আরো আকর্ষণীয় ও সুন্দর করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো তিনি উন্নয়নের কাজ করবেন। তিনি ঝাড়গ্রাম পৌরসভার সকল নাগরিককে পৌরসভার কাজ করার জন্য সকল কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান।

Comments
Post a Comment