মঙ্গলবার বিকালে বিহারের বিধানসভা নির্বাচনের ফল বের হতেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-১ ও ২,দিঘীরপাড় অঞ্চলে কয়েকশো বিজেপির কর্মী সমর্থক বিজয় মিছিল বের করে।আর এই মিছিলে বেশির ভাগ কর্মী সমর্থকদের মুখে ছিল না মাক্স।এমনকি সামাজিক দূরত্ব বজায় ছিল না এমনি অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন বিজয় মিছিল ক্যানিং বাসস্ট্যান্ড থেকে ক্যানিং বাজার হয়ে বিভিন্ন এলাকায় ঘোরে।চলে আবির খেলা।এ বিষয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির এক নম্বর মন্ডল কমিটির সভাপতি তাপস চ্যাটার্জি বলেন সম্পূর্ণ স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই এই মিছিল বের হয়।বিহারে নির্বাচনের ফলাফল দেখে সাধারণ মানুষজন মিছিলে এসে অংশগ্রহণ করে।
আগামী ২০২১ এ দক্ষিণ ২৪ পরগনার জেলার সব কটি আসনে বিজেপি জয় লাভ করবে মানুষের আশীর্বাদে।এ দিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলে বিজেপি দিবা স্বপ্ন দেখছে।দিবা স্বপ্ন দেখা ভালো।তবে এটা বিহার নয়,এইটা বাংলা।বাংলার রাজনৈতিক সচেতন মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে আশীর্বাদ করবে।এদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলেন বিজেপির বিজয় মিছিলে কোন স্বাস্থ্য বিধি মানা হয়নি এই করোনা ভাইরাস অতি মহামারী সময়ে।

Comments
Post a Comment