বাংলার মানুষ বিজেপিকে বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দেবেন, বললেন বিক্রম প্রধান

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর ব্লক এর শিয়ালসাই গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কালা কৃষি বিল এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ।ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ পাত্র , মানিক মাইতি ও ভদ্র হেমব্রম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। 



ওই বিক্ষোভ সভায় দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান তার ভাষণে বলেন কেন্দ্র সরকার কৃষক বিরোধী কালা কৃষি বিল পাস করিয়েছে।যার ফলে আলুর মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে আলু ,পিয়াঁজ এর দাম নিয়ন্ত্রণে আনার জন্য চিঠি দিয়েছেন।বিধায়ক বিক্রম প্রধান আরো বলেন যে আলু ও পিঁয়াজ এর  দাম বাড়লেও কেন্দ্র সরকার চুপ করে রয়েছেন।


মুখ্যমন্ত্রী আলু ও পিয়াঁজ এর কালোবাজারি রুখতে ও দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।তিনি বলেন বাংলায় ওই কৃষক বিরোধী কৃষি বিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকা কালীন পাশ হতে  দেবে না। বিধায়ক বিক্রম প্রধান আরো বলেন যে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে কৃষক বিরোধী কৃষি বিল পাস করেছে। গুটিকয়েক মুনাফাদার ব্যবসায়ীর জন্য।


 যার ফলে সারা দেশের কৃষকরা চরম বিপদের মধ্যে পড়েছেন ।তাই ওই কৃষি বিলের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে তিনি আন্দোলনে নামার আহ্বান জানান। সেই সঙ্গে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশে যেভাবে দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে, দলিত মেয়েকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, তার বিরুদ্ধেও সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন যে বাংলার ক্ষমতা দখল করার জন্য বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। বাংলার জনগণ বিজেপির মিথ্যা অপপ্রচারের জবাব দেবেন। 


যেভাবে বিহারে বিজেপি ক্ষমতায় এসেছে তারা ভাবছে বাংলায় সেইভাবে ক্ষমতায় আসবে। বাংলার মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে প্রত্যাখ্যান করবে  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী  হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি দলীয় কর্মীদের  ঐক্যবধ্য ভাবে এলাকার উন্নয়নে জন্য কাজ করার আহ্বান জানান।



Comments