নদীয়া জেলায় পালিত হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আজ বিকেল পাঁচটা নাগাদ শান্তিপুর তৃণমূল ভবনে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য, সদ্য ঘোষিত শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রেমাংশু নন্দী, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌমিত প্রামাণিক এবং অপর এক সহ-সভাপতি বান্টি নন্দী, সাধারণ সম্পাদক ভাস্কর বঙ্গর উপস্থিতিতে পথচলতি সাধারণ মানুষদের উদ্দেশ্যে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করতে দেখা যায়।
পরিশেষে কেক কেটে তাদের কাছে যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তেত্রিশ বছরের জন্মদিন পালন করলেন যুবরা। এ বিষয়ে প্রসেনজিৎ মন্ডল বলেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে যুব নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুইয়ের সমন্বয়েই আমরা পথ চলতে শুরু করেছি তৃণমূলে। আগামী একুশে নির্বাচনে যুবসমাজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে! সে কথা বলাই বাহুল্য। আজকের দিনে প্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক মঙ্গল কামনা করলেন যুবসমাজ।

Comments
Post a Comment